রাকিবুল হাসান, রাজশাহী
মার্চ ১২, ২০২৬, ০৪:১৬ পিএম
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীতে সিএনজি ও অটোরিকশা মালিক-শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর রেলগেট এলাকায় সমিতির প্রধান কার্যালয়ে এই উপহার তুলে দেয় রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি।
উৎসবের আমেজে মালিক ও শ্রমিকদের হাতে সেমাই, দুধ, চিনি ও পোলাওয়ের চাল তুলে দেওয়া হয়। ঈদের আগে এসব প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে খুশি সাধারণ সদস্যরা।
বিতরণকালে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান কমিটি সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে তারা শিক্ষা ভাতা, কন্যাদান সহায়তা, চিকিৎসা খরচ ও মৃত্যুকালীন অনুদান প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রয়াস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক শ্যামল শেখ এবং সহ-সভাপতি হায়দার আলী।
জেএইচআর