ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে হাজার কোটি টাকার ঈদ বাজার, কেনাকাটায় ধুম

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী 

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী 

মার্চ ১২, ২০২৬, ০৫:১৭ পিএম

ফেনীতে হাজার কোটি টাকার ঈদ বাজার, কেনাকাটায় ধুম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ফেনীর বিপণিবিতানগুলোতে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরজুড়ে চলছে জমজমাট কেনাকাটা। ব্যবসায়ী নেতাদের মতে, এবার ফেনীর ঈদ বাজারে বিক্রির পরিমাণ ১২০০ থেকে ১৩০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, গ্র্যান্ড হক টাওয়ার, কলেজ রোড এবং বড় বাজারে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে কাতান ও জামদানি শাড়ি, আর তরুণরা ঝুঁকছেন বাহারি পাঞ্জাবি ও ব্র্যান্ডের পোশাকের দিকে। 

অন্যদিকে, স্বল্প আয়ের মানুষের প্রধান ভরসা হয়ে উঠেছে রাজাঝির দিঘির পাড় ও ফুটপাতের বাজারগুলো। এখানে প্রায় ৭ কোটি টাকার বিনিয়োগ রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক শপিংমলে রঙিন আলোকসজ্জার পাশাপাশি র‍্যাফেল ড্র-এর ব্যবস্থাও রাখা হয়েছে। যদিও দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে, তবে পছন্দের পণ্য পেয়ে খুশি অধিকাংশ ক্রেতা।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আলাল উদ্দিন আলাল জানান, কেনাকাটা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল পুলিশের পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় কাজ করছে কমিউনিটি ট্রাফিক ও স্বেচ্ছাসেবকরা। ব্যবসায়ীরা আশা করছেন, চাঁদরাত পর্যন্ত বিক্রির এই ধারা অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!