ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিবগঞ্জে ঢাকাস্থ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মোহাম্মদ আলী, বগুড়া

মোহাম্মদ আলী, বগুড়া

মার্চ ১৭, ২০২৬, ০৯:৪২ পিএম

শিবগঞ্জে ঢাকাস্থ কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও বগুড়ার শিবগঞ্জে ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও যাকাত বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার আলিয়ার হাট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এদিন উপজেলার সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের হাতে চাল, ডাল, চিনি, তেল, লাচ্ছা সেমাই, গুড়ো দুধ, কিসমিস, লবণ ও সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকালেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

আলিয়ার হাটে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি ঢাকা-র যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী, সদস্য মো. ইস্রাফিল ইসলাম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আলিয়ার হাট শাখার ম্যানেজার মো. তৌফিকুর রহমান।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলিয়ার হাট রোকেয়া সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা মন্ডল, বেতগাড়ী মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সাবেক সেনাবাহিনী কর্মকর্তা শাহেরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, সমাজের সামর্থ্যবানদের উচিত নিজেদের এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদ সামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!