ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দুয়ায় স্বামীর সাথে ঝগড়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)

মার্চ ২০, ২০২৬, ০৪:৪৫ পিএম

কেন্দুয়ায় স্বামীর সাথে ঝগড়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

নেত্রকোণার কেন্দুয়ায় স্বামীর সাথে ঝগড়ার জেরে অভিমানে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নল্লা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম জোবেদা আক্তার (৫৫)। তিনি নল্লা গ্রামের আবুল কাশেমের স্ত্রী এবং মৃত আব্দুল মজিদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কিছু আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী আবুল কাশেমের সাথে জোবেদা আক্তারের প্রচণ্ড কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ ও অভিমানী হয়ে তিনি সকলের অগোচরে নিজ বসত ঘরের আড়ার (ধন্যা) সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলে পড়েন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিএসবি ও স্থানীয় পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে, নিহতের স্বভাব কিছুটা রাগী প্রকৃতির ছিল এবং ঝগড়ার জেরে মনের ক্ষোভে তিনি এই চরম পথ বেছে নেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বর্তমানে এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!