ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৬, ০৩:৫৩ পিএম

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে।

বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

প্রথমে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার মো. হাবীবউল্লাহর নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল শহীদদের প্রতি সম্মান জানিয়ে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পর্যায়ক্রমে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবউল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান বক্তব্য রাখেন। বক্তারা ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মৃতিচারণ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!