আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া
মার্চ ২৫, ২০২৬, ০৩:৫৬ পিএম
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা তথ্য অফিস এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে '২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, সিভিল সার্জন ডা. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী এবং বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ।
এদিকে, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে পৃথক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সাদেকুল ইসলাম, ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর।
সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন এবং বাংলাভিশন জেলা প্রতিনিধি আশিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। বক্তারা ২৫ মার্চের ভয়াল কালরাতের স্মৃতিচারণ করে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
জেএইচআর