ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে ‘হাম’ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য বিভাগের

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৬, ০৮:৫৪ পিএম

ফেনীতে ‘হাম’ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য বিভাগের

দেশব্যাপী হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়লেও ফেনীতে এখন পর্যন্ত কোনো আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হাম শনাক্ত করার জন্য বছরজুড়েই নিয়মিত সার্ভিল্যান্স বা নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। সাম্প্রতিক সময়ে এই রোগের প্রকোপ বাড়ায় বিশেষ সতর্কতার অংশ হিসেবে সন্দেহভাজন শিশুদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, হাম সংক্রান্ত যেকোনো সঠিক তথ্য জানতে সাধারণ মানুষকে সরাসরি সিভিল সার্জনের সাথে যোগাযোগ করতে অথবা ‘সিভিল সার্জনের কার্যালয়, ফেনী’ ফেসবুক পেজটি নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়।

জেএইচআর

Link copied!