ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদারীপুরে হামে এক শিশুর মৃত্যু

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

এপ্রিল ২, ২০২৬, ০৫:১৯ পিএম

মাদারীপুরে হামে এক শিশুর মৃত্যু

মাদারীপুরে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তিন দিন আগে আদিবা নামে এক শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং সঠিক সচেতনতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হামের উপসর্গ নিয়ে নতুন নতুন রোগী হাসপাতালে আসছেন। সরকারি হিসাবমতে, এখন পর্যন্ত জেলায় মোট ২৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সরেজমিনে সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের নিয়ে আসা অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সংক্রমণ ছড়ালেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

মাদারীপুর সদর হাসপাতালের সিনিয়র শিশু কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম ফিরোজ জানান, হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। তাই আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া এবং প্রচুর পুষ্টিকর খাবার দেওয়া জরুরি।

জনবল সংকটের কথা উল্লেখ করে হাসপাতালের আরএমও ডা. অখিল সরকার বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। চিকিৎসাধীন অবস্থায় একটি শিশুর মৃত্যু হলেও বাকিদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে।

এদিকে জেলা সিভিল সার্জন মোহাম্মদ শরীফুল আবেদীন কমল জানান, বর্তমানে জেলায় ৫ হাজার ৩১২ ডোজ টিকা মজুদ আছে, যা দিয়ে অন্তত আড়াই হাজার শিশুকে টিকা দেওয়া সম্ভব হবে।

জেএইচআর

Link copied!