ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ১২:৩৬ পিএম

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। জেলায় গত ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ইব্রাহিম (৮ মাস) নামে এক শিশু এবং দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইজা (৫ মাস ২০ দিন) নামে আরেক শিশুর মৃত্যু হয়।

মৃত ইব্রাহিম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। সে শুক্রবার বিকেলে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। অন্যদিকে, আইজা কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে। সে গত চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, শিশুটি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ৩০ মার্চ আইজাকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট চারজন শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৫-৬ জন শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। 

এর আগে শুক্রবার ভোরে আফরান নামে আট মাস বয়সী আরও এক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। জেলায় হামের এই দ্রুত বিস্তার রোধে টিকাদান ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!