ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ৬, ২০২৬, ০৪:৪৩ পিএম

রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের জায়গাটি ‘অর্পিত সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে জেলা প্রশাসন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই স্থানে সরকারি মালিকানার সাইনবোর্ড স্থাপন করা হয়।

সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, জায়গাটি ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (Vested and Non-Resident Property)। বাংলাদেশ সরকারের পক্ষে সম্পত্তিটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, সম্পত্তিটি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রামপুর মৌজায় অবস্থিত। এর জেএল নম্বর ১০, খতিয়ান নম্বর ১৮ এবং দাগ নম্বর ২৮১। জমির শ্রেণি ‘বাড়ি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং মোট পরিমাণ ০.৪৯৫৬ একর। এছাড়া ভিপি কেস নম্বর হিসেবে ২/৭৬ উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত এই জায়গাটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি সম্পত্তি হিসেবে জেলা প্রশাসনের তদারকিতে থাকবে। জেলা প্রশাসনের এই পদক্ষেপের ফলে কুমারপাড়ার ওই গুরুত্বপূর্ণ ভূখণ্ডটি সরকারি মালিকানায় ফিরে এল।

অভিযান চলাকালে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রশাসনের এই উদ্যোগের ফলে রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের পথ সুগম হলো।

জেএইচআর

Link copied!