ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ৬, ২০২৬, ০৫:৩১ পিএম

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের পরিচয় প্রকাশ করেনি।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত রামেক হাসপাতালে মোট ৪১১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে হামের উপসর্গে প্রাণ হারিয়েছেন ৪২ জন।

রাজশাহী অঞ্চলে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং কোনো উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ আইসোলেশন ওয়ার্ডের সক্ষমতা বৃদ্ধি ও বিশেষ চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।

জেএইচআর

Link copied!