ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদারীপুরের ভোল বদলে দিচ্ছে ৫ হাজার ৯০০ কোটি টাকার মেগা প্রকল্প

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

এপ্রিল ৮, ২০২৬, ০৪:১০ পিএম

মাদারীপুরের ভোল বদলে দিচ্ছে ৫ হাজার ৯০০ কোটি টাকার মেগা প্রকল্প

মাদারীপুর পৌরসভাকে একটি স্মার্ট ও জলবায়ু সহিষ্ণু নগরী হিসেবে রূপান্তরের লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর অধীনে এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষে বুধবার দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ও মাদারীপুর পৌরসভার যৌথ উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই মেগা প্রকল্পের আওতায় আধুনিক সড়ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, স্ট্রিট লাইট, ফুটপাথ, ব্রীজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে বাস টার্মিনাল, সুপার মার্কেট, কিচেন মার্কেট, পার্ক, কমিউনিটি সেন্টার এবং পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। গত ৭ অক্টোবর প্রকল্পটি একনেক (ECNEC) সভায় চূড়ান্ত অনুমোদন পায়।

প্রকল্পের মোট বাজেটের মধ্যে বাংলাদেশ সরকার ১ হাজার ৬৪১ কোটি টাকা প্রদান করছে এবং বাকি অংশ বিশ্বব্যাংকের অর্থায়নে সম্পন্ন হবে। প্রকল্পের প্রধান লক্ষ্য হলো জলবায়ু সহনশীল অবকাঠামো তৈরির পাশাপাশি পৌরসভার সুশাসন প্রতিষ্ঠা, নিজস্ব আয় বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা জোরদার করা।

মাদারীপুর পৌরসভার প্রশাসক মোছা. জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক প্রতিনিধি দলের প্রধান ও নগর পরিকল্পনাবিদ মো. আব্দুর রকিব খান, পরিকল্পনাবিদ তামান্না সালাম, মাদারীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসমত হোসেন এবং সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ।

বক্তারা বলেন, এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে মাদারীপুর দক্ষিণবঙ্গের অন্যতম পরিবেশবান্ধব ও উন্নত নগরী হিসেবে আত্মপ্রকাশ করবে।

জেএইচআর

Link copied!