ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুড়িগ্রাম জেলা পরিষদে সিপিপিসি প্রকল্পের চেক বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ৮, ২০২৬, ০৪:১৯ পিএম

কুড়িগ্রাম জেলা পরিষদে সিপিপিসি প্রকল্পের চেক বিতরণ

কুড়িগ্রাম জেলা পরিষদে রাজস্ব ও এডিপি খাতের আওতায় সিপিপিসি প্রকল্পের দ্বিতীয় কিস্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় জেলা পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকগুলো বিতরণ করেন। এ সময় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রতি অর্থবছরে জেলার বিভিন্ন উপজেলার মসজিদ, মন্দির, মাদ্রাসা, কবরস্থান, শ্মশান এবং স্কুল-কলেজের সংস্কার ও উন্নয়নের জন্য এক লাখ টাকা করে সিপিপিসি প্রকল্প বরাদ্দ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরের কিস্তির অর্থ হস্তান্তর করা হলো।

চেক বিতরণকালে জেলা প্রশাসক জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গ্রামীণ অবকাঠামো ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অনুদানের ফলে স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কাজগুলো আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!