ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৬, ০৫:২৮ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের এক যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মো. নাঈম ইসলাম (২৬)। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে একটি দ্রুতগামী লরি তাঁর গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানান, প্রায় আট বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান নাঈম। সেখানে তিনি আল ফাহাদ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। পথে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি তাঁর গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।

সৌদি আরবে অবস্থানরত নাঈমের চাচা মো. আব্দুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নাঈম ইসলামের আকস্মিক মৃত্যুর সংবাদ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁর বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী হ্যাপী আক্তার এখন দিশেহারা।

বর্তমানে নাঈমের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী। নাঈমের অকাল মৃত্যুতে রূপসা গ্রামজুড়ে শোকের মাতম বিরাজ করছে।

জেএইচআর

Link copied!