ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫০ পিএম

শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোররাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের পুরাতন বোটঘর ঠাকুর বাড়ির সামনের রাস্তা থেকে তাদের হাতেনাতে ধরা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-৫২৮৬) ও তালা কাটার যন্ত্র জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- হাজীগঞ্জের বেলঘর এলাকার রোকনুজ্জামান (২৫), হবিগঞ্জের লাখাই থানার হোসাইন (২২) এবং বরিশালের গৌরনদী থানার সাগর (২০)। পুলিশ জানায়, ওই এলাকায় ৫-৬ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও এই তিনজনকে আটক করা সম্ভব হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা পিকআপ ভ্যান নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুযোগ বুঝে বড় ধরনের ডাকাতি করত।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। এলাকায় অপরাধ দমনে পুলিশের এমন নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর

Link copied!