ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

এপ্রিল ১৪, ২০২৬, ০২:৩৭ পিএম

কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দৈলা গ্রামে লিলি রাজভর (৪০) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। 

সোমবার (১৩ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত লিলি রাজভর ওই গ্রামের স্বপন রাজভরের স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ির আঁচল পেঁচিয়ে লিলি রাজভর আত্মহত্যা করেন। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত লিলি রাজভর দীর্ঘ দিন ধরে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন এবং ইতিপূর্বেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মঙ্গলবার দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!