ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ১৪, ২০২৬, ০২:৪১ পিএম

গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগরে বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী মানুষ অংশ নেন।

সকালে মহানগরের প্রধান প্রধান সড়কে বৈশাখী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এক বর্ণিল সাংস্কৃতিক আবহের সৃষ্টি করে। র‍্যালি শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের সভাপতি মুহাম্মদ মনির হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দাওয়া ও শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দার।

সংগঠনের সেক্রেটারি মো. নাজির আহমেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান সিরাজ, আবু সাদাত লুলু, মোজাহার হোসেন, আদনান জায়েদ, আবদুল মতিন তালুকদার, সাইফুল ইসলাম, জুন্নুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বৈশাখের চিরন্তন ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন দেশাত্মবোধক গান ও লোকজ পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিল্পীদের নিপুণ পরিবেশনায় উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বক্তারা তাদের বক্তব্যে অপসংস্কৃতি রোধ করে সুস্থ ও দেশীয় সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!