ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সখীপুরে কালবৈশাখীর তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৬, ০৬:০৮ পিএম

সখীপুরে কালবৈশাখীর তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতি

টাঙ্গাইলের সখীপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাতে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সড়কে গাছ পড়ে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলাবাগান। বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হেক্টর জমির কলাগাছ ভেঙে পড়েছে। পাশাপাশি শিলাবৃষ্টির কারণে ধানখেত, লিচু ও আমবাগানের গুটি ঝরে পড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিকরা।

বৃহস্পতিবার ভোরে সখীপুর-সিডস্টোর সড়কে অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা নিজ উদ্যোগে গাছগুলো সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। গজারিয়া ও কালমেঘা গ্রামের ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, তাদের শত শত কলাগাছ ভেঙে গেছে, যা তাদের পথে বসিয়ে দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ বলেন, আমাদের কর্মীরা মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। যেসব কলাগাছ কেবল হেলে পড়েছে, সেগুলো খুঁটি দিয়ে সোজা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া বিক্রয়যোগ্য কলাগুলো দ্রুত বাজারে বিক্রির কথা বলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই তালিকা দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে যাতে ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় সরকারি সহায়তা পেতে পারেন।

জেএইচআর

Link copied!