ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নলছিটিতে চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৬, ০৬:৩৬ পিএম

নলছিটিতে চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে

ঝালকাঠির নলছিটিতে চাঁদাবাজির মামলায় দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) আবুল বাশার সিকদার ও তাঁর চাচাতো ভাই মো. রাকিব সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন এই আদেশ দেন।

কারাগারে যাওয়া আবুল বাশার সিকদার নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মো. নেছাহার সিকদারের ছেলে এবং মো. রাকিব সিকদার একই গ্রামের আমির আলি সিকদারের ছেলে। ঝালকাঠির নলছিটি আমলী আদালতের জিআরও মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, নলছিটির তিমিরকাঠি গ্রামের ব্যবসায়ী সুমন খন্দকার সোহেলের কাছে আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২৫ সালের ৯ অক্টোবর ব্যবসায়ী সুমন খন্দকার, তাঁর ভাই বাহারুল খন্দকার ও আকিব বিশ্বাসকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় সুমন খন্দকার সোহেল বাদী হয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই করুণ বিশ্বাস তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ দিন পলাতক থাকার পর বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেএইচআর

Link copied!