ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদা দাবি ও অপপ্রচারের প্রতিবাদে রাঙ্গামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

মে ২, ২০২৬, ০৩:৩২ পিএম

চাঁদা দাবি ও অপপ্রচারের প্রতিবাদে রাঙ্গামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রাঙ্গামাটির বরকল উপজেলার হরিণার ব্যবসায়ী মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার এবং ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা এলাকার একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাম্মেল হক অভিযোগ করেন, রবিউল ইসলাম ও নূর হোসেন নামে দুই ব্যক্তি তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করতে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। রবিউল ইসলাম তাঁর কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে, যা না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তাঁকে হেনস্তা করার অপচেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, নিজের নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে তিনি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন (পিটিশন নং- ১৩৯/২০২৬)। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বরকল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক আরও বলেন, এই অপপ্রচার শুধু আমার মানহানি করছে না, বরং স্থানীয় ব্যবসায়িক পরিবেশকেও ঝুঁকির মুখে ফেলছে। আমি সুশৃঙ্খলভাবে ব্যবসা করি এবং কোনো ধরনের অপকর্মের সাথে আমার সংশ্লিষ্টতা নেই। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন হরিণা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সোলায়মান সওদাগর, সহ-সভাপতি মো. জাকির হোসেন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. শফিক এবং রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নাঈমুর রহমান দুর্জয়।

জেএইচআর

Link copied!