ঝালকাঠি প্রতিনিধি
মে ৩, ২০২৬, ০৪:২৭ পিএম
ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে সচেতন করা হয়।
পিটিআই-এর সুপারিন্টেন্ডেন্ট দীনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের জন্য সামাজিক মূল্যবোধভিত্তিক বিভিন্ন ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীর পর আলোচিত বিষয়বস্তুর ওপর একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বিভিন্ন বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নৈতিকতা চর্চাকে উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেয় জেলা তথ্য অফিস।
জেএইচআর