ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালিয়াকৈরে গ্যাস সংকটে লাইনে বাস-ট্রাক, ব্যাহত অ্যাম্বুলেন্স সেবা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মে ৭, ২০২৬, ০৬:২১ পিএম

কালিয়াকৈরে গ্যাস সংকটে লাইনে বাস-ট্রাক, ব্যাহত অ্যাম্বুলেন্স সেবা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ১৭টি সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ পাম্পে সরবরাহ বন্ধ থাকায় বাস, ট্রাক ও প্রাইভেটকারসহ শত শত যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না। এতে আন্তঃজেলা পরিবহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে।

গ্যাস সংকটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি সেবার চালকরা। বিশেষ করে অ্যাম্বুলেন্সগুলো দীর্ঘ সময় লাইনে আটকে থাকায় রোগী পরিবহনে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। চন্দ্রা, মৌচাক ও সফিপুর এলাকার বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, প্রতিটি স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। অনেক চালক গত রাত থেকে অপেক্ষা করেও গ্যাস পাননি।

অ্যাম্বুলেন্স চালক সোহেল রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি, কিন্তু গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

সিএনজি চালক আব্দুল মালেক জানান, সকাল থেকে লাইনে বসে থাকায় তার আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। ঢাকাগামী যাত্রী রেজাউল করিম বলেন, পরিবার নিয়ে দীর্ঘ সময় পাম্পে অপেক্ষা করায় তাদের ভোগান্তির শেষ নেই।

চন্দ্রা এলাকার উইনার সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার রাজিব ইসলাম বলেন, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যাওয়ায় সরবরাহ প্রায় বন্ধ রয়েছে। পর্যাপ্ত গ্যাস না থাকায় আমরা গ্রাহকদের সেবা দিতে পারছি না।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফকরুল হোসাইন জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে বলেন, গ্যাস সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে কালিয়াকৈর ও আশপাশের এলাকায় পরিবহন খাতে বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে।

জেএইচআর

Link copied!