ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মিঠুন গোস্বামী, রাজবাড়ী

মিঠুন গোস্বামী, রাজবাড়ী

মে ৯, ২০২৬, ০৯:০৪ পিএম

রাজবাড়ীর কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র (ইজিপিপি) আওতায় রাজবাড়ীর কালুখালীতে ৫ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কুমোড় গড়া বিলে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। একই সঙ্গে খালের পাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমোড় গড়া বিল থেকে শুরু করে ৬ নম্বর ওয়ার্ডের মুনাই বিল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা এই প্রকল্পের অন্তর্ভুক্ত। খনন কাজে প্রায় ৪৬ হাজার ঘনফুট মাটি কাটা হবে, যার জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা।

এর মধ্যে ৬৩ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা সরাসরি উপকারভোগী শ্রমিকদের মজুরি বাবদ ব্যয় হবে। ২৯৭ জন শ্রমিক এই প্রকল্পে প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে ৪৩ কার্যদিবস কাজ করার সুযোগ পাচ্ছেন। ৯ মে শুরু হওয়া এই কাজ আগামী ২০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কাজ ব্যাহত হতো। খালটি পুনঃখনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং সেচ সুবিধার ফলে কৃষি উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এটি এলাকার সামগ্রিক পরিবেশ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!