ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ২০, ২০২৬, ০২:৪১ পিএম

মাগুরায় ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাগুরা স্টেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অগ্নি নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা সংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। মানুষের জানমাল রক্ষায় তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সমাজ গঠনে শুধু ফায়ার সার্ভিস নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

তিনি আরও জানান, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সবাইকে প্রাথমিক অগ্নি নির্বাপণ বিষয়ে ধারণা রাখতে হবে। তাহলেই দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাগুরা স্টেশনের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অগ্নি নির্বাপণ মহড়া, সচেতনতামূলক আলোচনা সভা, প্রশিক্ষণ কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক প্রচারণা।

তিনি আরও জানান, আগুন লাগার পর শুধু উদ্ধার কার্যক্রম নয়, আগুন লাগার আগে সচেতনতা তৈরিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জনসাধারণকে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা গড়ে তোলা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!