ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার পরিবারের সব ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২১, ২০২৪, ১০:২৩ এএম

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার পরিবারের সব ব্যাংক হিসাব তলব

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশিদ ও তার পরিবারের নামে থাকা ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রোববার সংস্থাটি দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হারুন-অর- রশিদ ও তার পরিবারের ব্যাংক হিসাবের তথ্য জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে।

সিআইসি সূত্রে জানা গেছে, হারুন ছাড়াও তার পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে। এছাড়া তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও তলব করেছে সিআইসি।

এর আগে হারুন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছিল বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তার দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধানে সক্রিয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার কর ফাঁকি ধরতে মাঠে নামল সিআইসি।

নাম প্রকাশ না করার শর্তে সিআইসির এক কর্মকর্তা বলেন, ‘ডিবি হারুনের বিপুল সম্পদ অর্জনের বিষয়টি আমাদের সামনে এসেছে। একজন সরকারি কর্মকর্তা হিসাবে যা তার বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিভিন্ন মাধ্যমে অর্থ পাচার ও কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখা হবে।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ঢাকার ডিবির প্রধানের দায়িত্ব পালন করতেন হারুন-অর-রশিদ। বিভিন্ন সময়ে তিনি বাপক আলোচিত হয়েছেন। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে নিয়ে সমালোচনা তুঙ্গে ওঠে।

ইএইচ

Link copied!