ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাড়ল দেশের রিজার্ভ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৯:৩৪ পিএম

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাড়ল দেশের রিজার্ভ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২৯২ দশমিক ২৭ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই তথ্য নিশ্চিত করেছেন। তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৬৯ দশমিক ৮৩ মিলিয়ন বা ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

এর আগে, গত ৮ মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। মাত্র কয়েক দিনের ব্যবধানেই রিজার্ভের এই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। 

উল্লেখ্য, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়।

জেএইচআর

Link copied!