ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শিক্ষামন্ত্রী

ডিপ্লোমা প্রকৌশলীদের গণিত-বিজ্ঞানের শিক্ষক নিবে সরকার

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ২, ২০২৪, ০৫:০১ পিএম

ডিপ্লোমা প্রকৌশলীদের গণিত-বিজ্ঞানের শিক্ষক নিবে সরকার

নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক সংকট মেটাতে ডিপ্লোমা প্রকৌশলীদের গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী । 

আজ আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স- বাংলাদেশ)  মিলনায়তনে আইডিইবি’র জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইডিইবি’র প্রেসিডেন্ট ইঞ্জি. এ কে এম এ হামিদের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জ. রেজওয়ান  আহাম্মদ তৌফিক এমপি।  স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. শামসুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক সংকট নিরসনে ডিপ্লোমা প্রকৌশলীদের কাজে লাগাতে এবং বর্তমান কারিকুলামে যে শিক্ষা দর্শন, অ্যক্টভিটি বেইজড লার্নিং, সেখানে ডিপ্লোমা প্রকৌশলীদের অংশ গ্রহণ বাড়াতে হবে। যেহেতু আমাদের চাহিদা আছে। ডিপ্লোমা প্রকৌশলীরা শিক্ষক হিসেবে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে আসতে পারেন। আমাদের নতুন কারিকলিাম অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের অনেক শিক্ষক প্রয়োজন।

আমরা মনে করছি ৬০ হাজারের মতো গণিত ও বিজ্ঞানের শিক্ষকের অভাব রয়েছে। সেখানে আমাদের ডিপ্লোমা পাশ করা ইঞ্জিনিয়ারদের  নিয়োজিত করতে পারলে  শিক্ষক সংকট সমাধান করা সম্ভব হবে । সেটা আমাদের বিবেচনায় আছে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের স্নাতক সমমানের মর্যাদা দেয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন একজন এসএসসি পাশ শিক্ষার্থীর বিএসসি (পাস কোর্স) পাশ করতে সময় লাগে ৫ বছর।

অন্যদিকে  ডিপ্লোমা  পাশ করতে সময় লাগে ৪ বছর।  সেক্ষেত্রে ডিপ্লোমা পাশ করা একজন শিক্ষার্থী  এক বছর কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করলে তাকে বিএসসি (পাস) সমমানের মর্যাদা দেয়া যেতে পারে।  সে বিষয়ে অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

বিআরইউ

Link copied!