ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি মোহাম্মদ আলী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৫, ০৭:০৯ পিএম

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি মোহাম্মদ আলী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের সাফা আর্কেড মিলনায়তনে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ শাজাহান।

এ ছাড়া চট্টগ্রাম মহানগরের জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নূরুল আমীন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, পরিকল্পনা সম্পাদক ওসামা রায়হান, ঢাবির সাবেক সভাপতি আবু সাদেক কায়েম উপস্থিত ছিলেন।

কিমিটির বিষয়ে চবি শাখা ছাত্রশিবিরের সদ্য মনোনীত সেক্রেটারি মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাহিদ ভাইকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সভাপতির পদ খালি হওয়ায় আজ সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ ইব্রাহিম ভাইকে সভাপতি নির্বাচিত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

আরএস

Link copied!