ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাবির ৩ ছাত্রের মৃত্যুতে ৬ লাখ টাকা বিমা দাবি পরিশোধ জেনিথ ইসলামী লাইফের

নিজস্ব প্রতিদেক

নিজস্ব প্রতিদেক

জানুয়ারি ২২, ২০২৫, ০৭:৫১ পিএম

রাবির ৩ ছাত্রের মৃত্যুতে ৬ লাখ টাকা বিমা দাবি পরিশোধ জেনিথ ইসলামী লাইফের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুতে ৬ লাখ টাকা বিমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ ২২ জানুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিব এর কাছে বিমা দাবির চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর (অব:) মো. মতিয়ার রহমান, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপ ও স্বাস্থ্য বীমা বিভাগের ভিপি মো. আনোয়ার হোসেন সরকার, জিএম (উন্নয়ন) জনাব মো. ইদ্রিস আলী ও ডেপুটি প্রজেক্ট হেড জনাব মো. নাহিদুল ইসলাম সাগর।

বীমা দাবিদার শিক্ষার্থীরা হলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো: ফরহাদ হোসেন রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র জহিরুল ইসলাম এবং ‍‍`ল্যান্ড এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসানের মৃত্যুতে উক্ত চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ।

উল্লেখ্য যে, তাদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে আগুন নেভানোর সময় সিলিন্ডার ব্লাস্ট হয়ে মারা গিয়েছিলেন ‍‍`ল্যান্ড এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসান।

আরএস

Link copied!