ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জকসু নির্বাচনসহ ৩ দাবি জবি ছাত্র অধিকারের

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

জুন ২৯, ২০২৫, ০৩:৩৮ পিএম

জকসু নির্বাচনসহ ৩ দাবি জবি ছাত্র অধিকারের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জকসু নির্বাচন, মানসম্মত ক্যাফেটেরিয়া এবং ‘ফুড কার্ড’ চালুর দাবিতে তিন দফা দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। রোববার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এক সংবাদ সম্মেলনে তারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানায়।

সংগঠনের দপ্তর সম্পাদক কাজী আহাদ লিখিত বক্তব্যে বলেন, ছাত্র সংসদ নির্বাচন শুধু একটি দাবি নয়, এটি গণতান্ত্রিক অধিকার। দেশে অনেক বিশ্ববিদ্যালয়ে রোডম্যাপ প্রকাশ হলেও জবিতে প্রশাসনের কার্যক্রম নিস্ক্রিয় ও সদিচ্ছাশূন্য মনে হচ্ছে।

তিন দফা দাবি হলো—

১. নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

২. শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ক্যাফেটেরিয়া অবকাঠামো নিশ্চিতকরণ

৩. স্বল্পমূল্যে মানসম্পন্ন খাবার নিশ্চিত করতে ‘ফুড কার্ড’ চালু ও কার্যকর বাস্তবায়ন

কাজী আহাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী রয়েছে, কিন্তু তাদের প্রতিনিধিত্ব করার কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম নেই। এটি একদিকে অগণতান্ত্রিক, অন্যদিকে শিক্ষার্থীদের মতপ্রকাশ ও অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত করার শামিল।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দুরবস্থা নিয়ে তিনি বলেন, মাত্র একটি ক্যাফেটেরিয়া, নেই পর্যাপ্ত পানির ফিল্টার বা বসার জায়গা। খাবারের মান নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে।

ফুড কার্ড চালুর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এ উদ্যোগ এখন শুধু কাগজে-কলমে। প্রশাসনের পক্ষ থেকে বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

বিআরইউ

Link copied!