ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত প্যানেলের ৮ দফা ইশতেহার ঘোষণা

ইলিয়াস হোসাইন রিফাত, ঢাকা

ইলিয়াস হোসাইন রিফাত, ঢাকা

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:১১ পিএম

জাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত প্যানেলের ৮ দফা ইশতেহার ঘোষণা

৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। 

আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাদি-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে।

শনিবার প্রকাশিত এ ইশতেহারে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করেছে “প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ”—এই স্লোগানকে সামনে রেখে ৮টি মূল অঙ্গীকার।

প্যানেলের নেতারা বলেন, তাদের ঘোষিত পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং নির্বাচিত হলে ক্যাম্পাসকে নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাঙ্গনে রূপান্তর করা হবে।

ইশতেহারের প্রধান অঙ্গীকারসমূহ

১. আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা

অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস-পরীক্ষা পরিচালনা, কোর্স কারিকুলাম উন্নয়ন, আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, লাইব্রেরি ডিজিটালাইজেশন এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও পার্টটাইম চাকরির সুযোগ নিশ্চিতকরণ।

২. শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস

জোরপূর্বক কর্মসূচি, র‌্যাগিং, গেস্টরুম-গণরুম সংস্কৃতি বন্ধ, বৈচিত্র্যের সহাবস্থান নিশ্চিতকরণ, নারী-পুরুষের জন্য আলাদা প্রার্থনাকক্ষ, ‘ইমার্জেন্সি হেল্পলাইন’ চালু ও সিসিটিভির আওতায় ক্যাম্পাস আনা।

৩. পরিকল্পিত আবাসন ও উন্নত খাবার

প্রথম বর্ষ থেকেই সিট নিশ্চিত করা, মেস ও ক্যান্টিনে মানসম্মত খাবার, ভর্তুকি বৃদ্ধি এবং খাবারের মান নিয়মিত যাচাইয়ের ব্যবস্থা।

৪. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষা

নারী হলের নিরাপত্তা জোরদার, চাইল্ড কেয়ার সেন্টার, যৌন নিপীড়নবিরোধী সেলের সংস্কার, এন্টি-হ্যারাসমেন্ট সেল গঠন, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন এবং নারী উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোক্তা তহবিল’।

৫. মানসম্মত স্বাস্থ্যসেবা

চিকিৎসা কেন্দ্র আধুনিকীকরণ, ২৪/৭ চিকিৎসা সেবা, টেলিমেডিসিন চালু, মনোবিদ নিয়োগ এবং চিকিৎসাকেন্দ্রকে ২০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তর।

৬. সুসমন্বিত পরিবহণ

অভ্যন্তরীণ পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, বিশ্ববিদ্যালয় বাসে জিপিএস ট্র্যাকার স্থাপন ও মোবাইল অ্যাপস চালু, নতুন রুট সংযোজন, নিরাপদ সাইকেল ও মোটরসাইকেল পার্কিং স্থাপন।

৭. ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালু, জিমনেসিয়াম আধুনিকায়ন, নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চর্চায় সহায়তা, সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্প্রসারণ।

৮. পরিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস

প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা, অতিথি পাখির জন্য অনুকূল পরিবেশ তৈরি, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, নিয়মিত বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিতকরণ।

প্যানেলের ভিপি প্রার্থী সাদী হাসান বলেন, “আমরা গুম-খুন, নিপীড়ন ও রাষ্ট্রীয় নিষ্পেষণ মোকাবেলা করে দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের লক্ষ্য—একটি শিক্ষাবান্ধব, নিরাপদ ও আধুনিক জাহাঙ্গীরনগর গড়ে তোলা এবং নিয়মিত জাকসু নির্বাচন নিশ্চিত করা।”

আগামী ১১ সেপ্টেম্বর শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ইএইচ

Link copied!