ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন কমিশনে চলছে আপিল আবেদন গ্রহণ

এস এম মঈন

এস এম মঈন

জানুয়ারি ৫, ২০২৬, ০২:৪৪ পিএম

নির্বাচন কমিশনে চলছে আপিল আবেদন গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের ৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়েছিল মোট ২ হাজার ৫৬৮টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোবয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র।

সোমবার থেকে ৯ জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসির কাছে আপিল করা যাবে। আপিল আবেদন গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অঞ্চলভিত্তিক বুথ প্রস্তুত করা হয়েছে।

দুপুর দুইটা পর্যন্ত এসব বুথে আবেদন জমা পড়েছে সর্বমোট ১১ টি। এরমধ্যে ফরিদপুর অঞ্চলে ৪ টি, ঢাকায় ৪ টি, রংপুরে ২ টি, খুলনায় ১টি আবেদন জমা পড়েছে। একটিও আবেদন জমা পড়েনি বরিশাল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং রাজশাহী অঞ্চলের বুথে। এসব অঞ্চলের বাদ পড়া প্রার্থীরা অনেকেই আবেদন জমা দিতে আসছেন। তবে অনেকের প্রয়োজনীয় কাগজপত্র কম থাকার কারনে আবেদম জমা নেয়া হয়নি।

মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিলগুলো ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে ইসি। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ সময় ২০ জানুয়ারি। এরপর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।

২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। এর পর থেকে শুরু হবে নির্বাচনী প্রচার। ভোট গ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে।

জেএইচআর

Link copied!