ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মৃণাল সেনের হুবহু লুকে চঞ্চল!

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৩, ০৬:০৮ পিএম

মৃণাল সেনের হুবহু লুকে চঞ্চল!

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। যার নাম ‘পদাতিক’। সেই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

সম্প্রতি ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করা চঞ্চল চৌধুরীর লুক ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যা দেখে হতবাক সিনেপ্রেমীরা।

মৃণাল সেনের চেহারার সঙ্গে চঞ্চল চৌধুরীর অবিকল মিল খুঁজে পাচ্ছেন সবাই। তরুণ ও বৃদ্ধ বয়সের লুকে অভিনেতা চঞ্চলকে দেখতে লাগছে হুবহু মৃণাল সেনের মতোই।

আগামী ১৪ মে মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী। ওই দিন ওয়ার্ল্ড সিনেমার বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেনকে বিশেষ শ্রদ্ধা জানাতেই সৃজিতের নতুন সিনেমা ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মৃণাল সেনের যুবকের লুকে দেখা যাবে অভিনেতা কোরক সামন্তকে। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে ওপার বাংলার মনামী ঘোষকে। আর মৃণালপুত্র কুনাল সেনের চরিত্রে দেখা যাবে অভিনেতা সম্রাট চক্রবর্তীকে।

Link copied!