ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:৫৬ পিএম

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

নারী উদ্যোক্তা ও প্রভাবশালী ব্যক্তিত্ব রোবাইয়াত ফাতিমা তনি ‘সচেতন নাগরিক সমাজ’ নামক সংগঠনের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন। এই দাবিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই চিঠিটি পাঠ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, সংগঠনটির আহ্বায়ক হিসেবে রয়েছেন নীলা ইসরাফিল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন রোবাইয়াত ফাতিমা তনি।

তনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং শীর্ষ নেতারা বিভিন্ন সময় বলেছেন যে কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপতি বা সংস্থার প্রধান হতে পারবেন না। এটি দলটির একটি ঘোষিত নীতি।

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের এই অবস্থান দেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ সরাসরি লঙ্ঘন করছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তবে সেই দলের নিবন্ধন বাতিলযোগ্য।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপসের বিষয় হতে পারে না। তাঁরা দাবি করেছেন যে জামায়াতের নিবন্ধন বাতিল এবং ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একই সঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।

জেএইচআর

Link copied!