ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০২৫, ০৮:৪২ পিএম

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৫০ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১১৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২, ঢাকা উত্তর সিটিতে ১৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৯, খুলনা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৮৩ এবং রংপুর বিভাগে ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সতীশ বড়াল (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বানারীপাড়া উপজেলার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৫ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। 

ইএইচ

Link copied!