ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০৫:৪৭ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, খুলনা বিভাগে ৫৯ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ ও সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ল্যাব এইড হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে একজন মারা গেছেন। এই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী । তাদের বয়স ৭ থেকে ৬৩ বছর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান।  চলতি মাসে এ পর্যন্ত এই রোগে ৭৫ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি—১৫,৮৬৬ জন ভর্তি হয়েছেন। অন্যান্য মাসের ভর্তি সংখ্যা যথাক্রমে: জানুয়ারি ১,১৬১, ফেব্রুয়ারি ৩৭৪, মার্চ ৩৩৬, এপ্রিল ৭০১, মে ১,৭৭৩, জুন ৫,৯৫১, জুলাই ১০,৬৮৪, অগাস্ট ১০,৪৯৬।

উল্লেখ্য, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,১১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন। এভাবে ডেঙ্গু এখনো দেশের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিদ্যমান।

জেএইচআর

Link copied!