ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৪৪ ধারা উপেক্ষা করে ‘দিল্লি চলো’ রোডমার্চ শুরু ভারতের কৃষকদের

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৩:০২ পিএম

১৪৪ ধারা উপেক্ষা করে ‘দিল্লি চলো’ রোডমার্চ শুরু ভারতের কৃষকদের

কিছু রাজ্যে সীমান্ত বন্ধ, জায়গায় জায়গায় ব্যারিকেড, দিল্লিতে ১৪৪ ধারা জারি সত্ত্বেও পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত থেকে পূর্বঘোষিত ‍‍`দিল্লি চলো‍‍` রোডমার্চ শুরু করেছেন ভারতের কৃষকরা। 

ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) গ্যারান্টি দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্যবিমা এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে হাজার হাজার কৃষক রাস্তায় নেমেছেন।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় সিএপিএফ, ক্রাইম ব্রাঞ্চ ও ব্যাটালিয়নসহ দুই হাজারেরও বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করবে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখবে।

এছাড়া কৃষকরা যাতে ট্রাক্টর, ট্রাক ও ট্রলি নিয়ে সড়কে নামতে না পারে সেজন্য জায়গায় জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড। নিষিদ্ধ করা হয়েছে যেকোনো জমায়েত ও সমাবেশ।

খবরে বলা হয়েছে, চলতি বছরের মে-এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে কৃষকদের নতুন করে আন্দোলন নরেন্দ্র মোদি সরকারকে বেশ চ্যালেঞ্জে ফেলে দেবে।

এইচআর

 

Link copied!