ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:৩৩ এএম

ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানকে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে কোনো অর্থবহ চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে নিজের নবগঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী সভায় ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। 

তিনি উল্লেখ করেন, আগামী ১০ দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে ইরানের সঙ্গে কোনো সমঝোতা হবে নাকি পরিস্থিতি অন্য পথে মোড় নেবে। ট্রাম্পের মতে, তেহরানের সঙ্গে একটি অর্থবহ চুক্তিতে আসা অত্যন্ত জরুরি, অন্যথায় যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপে যেতে বাধ্য হবে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে ইরানি প্রতিনিধিদের সঙ্গে জেনেভায় বৈঠক করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা সহজ নয়। যদি তারা চুক্তিতে আসতে ব্যর্থ হয়, তবে ‘খুব খারাপ কিছু’ ঘটবে। হোয়াইট হাউস সূত্র জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি বন্ধ করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে। অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি সেখানে পাঠানো হয়েছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম। নিউইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনী এমন এক অবস্থায় রয়েছে যেখানে প্রেসিডেন্ট নির্দেশ দিলেই যেকোনো সময় ইরানের ওপর হামলা চালানো সম্ভব।

অন্যদিকে তেহরানও পাল্টা কড়া অবস্থান নিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা জবাব দেওয়া হবে। ওমান সাগর ও ভারত মহাসাগরে ইতিমধ্যে রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ নৌ-মহড়া চালিয়েছে ইরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা উল্লেখ করে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দীর্ঘদিনের বিরোধই এই উত্তেজনার মূলে। ওয়াশিংটন চায় তেহরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করুক, কিন্তু ইরান তাদের পারমাণবিক অধিকার থেকে সরতে রাজি নয়। আগামী ১০ দিনের এই সময়সীমা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত জটিল এক পরিস্থিতির সৃষ্টি করেছে।

জেএইচআর

Link copied!