ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জন্মভূমি মাশহাদেই দাফন করা হবে খামেনিকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ০৩:০৩ পিএম

জন্মভূমি মাশহাদেই দাফন করা হবে খামেনিকে

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় নিহত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তাঁর জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। 

বুধবার ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

গত শনিবার ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন খামেনি। তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন এবং তাঁর বাবার কবরও মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে অবস্থিত। তবে খামেনির দাফনের জন্য সুনির্দিষ্ট স্থানটি নিরাপত্তার স্বার্থে এখনো প্রকাশ করা হয়নি।

ফার্স নিউজ আরও জানিয়েছে, রাজধানী তেহরানে একটি বিশাল গণ-স্মরণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে বর্তমান সরকার। তবে দাফন বা জানাজা অনুষ্ঠানের সঠিক তারিখ এখনো জানানো হয়নি। দাফন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি আনুষ্ঠানিকতাগুলোর সময়সূচি গোপন রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতা বর্তমানে তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদের হাতে রয়েছে। এদিকে আন্তর্জাতিক ও ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, খামেনির উত্তরসূরি হিসেবে তাঁর মেজ ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে মনোনীত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ। তবে এই নিয়োগের চূড়ান্ত বৈঠকটি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর পর্যন্ত স্থগিত থাকতে পারে বলে জানিয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

জেএইচআর

Link copied!