ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মমতা

আবার ফিরব 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ০৯:৫৯ পিএম

আবার ফিরব 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ভোট গণনা কেন্দ্র ঘিরে উত্তেজনার মধ্যে বড় অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সংবাদমাধ্যম টিভি নাইন এর তথ্য অনুযায়ী, তিনি সোমবার ৪ মে বিকেলে শাখাওয়াত মেমোরিয়াল ভোট গণনা কেন্দ্রে উপস্থিত হন।

সেখানে দাঁড়িয়ে মমতা অভিযোগ করেন, ভোটে অনিয়ম হয়েছে এবং তাকে জোর করে হারানো হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। তবে এসব অভিযোগের বিস্তারিত বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি।

ঘটনার আগে ও পরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মমতার গাড়ি গণনা কেন্দ্রে পৌঁছানোর সময় বিজেপি কর্মী-সমর্থকরা ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। ওই সময় কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

এর আগে কেন্দ্রের আশপাশে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল বলে জানা যায়। সেখানে অবস্থান নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাদের সরে যেতে নির্দেশ দেয়। পরে দুই দলের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের অভিযোগও ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভোট গণনা কেন্দ্র এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।

সব ঘটনার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি আবার ফিরে আসবেন।

এম জি

Link copied!