ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
কাঁচপুর সার্কেল ভূমি অফিস দালালমুক্ত ঘোষণা

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম

পনির ভুইয়া, সোনারগাঁও

পনির ভুইয়া, সোনারগাঁও

নভেম্বর ৯, ২০২৫, ০৫:৩১ পিএম

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড ফাইরুজ তাসনিম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সার্কেল ভূমি অফিসে শুরু হয়েছে জনবান্ধব প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দায়িত্ব গ্রহণের মাত্র দেড় মাসের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ঘোষণা করেছেন।

২০২৫ সালের ২১ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নাগরিকদের হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করছেন। 

তার নেতৃত্বে সরকারি সম্পত্তি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রকৃত মালিকদের হাতে তাদের ন্যায্য সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ফাইরুজ তাসনিম বলেন, “ভূমি অফিস জনগণের। তাই জনগণের কষ্ট কমানো এবং সেবা সহজলভ্য করাই আমার প্রধান লক্ষ্য। দালাল বা অসৎ কর্মচারীদের এখানে কোনো স্থান নেই। আমি চাই প্রত‍্যেক প্রকৃত ভূমি মালিক সরকারি নির্ধারিত ফি দিয়ে সরাসরি সেবা পান কোনো হয়রানি ছাড়া।”

তিনি আরও বলেন, “আমি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছি। এতে কারো স্বার্থে আঘাত লাগতে পারে, এটা অনিবার্য। কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য জনগণের সেবা করা, অন্যায়ের কাছে মাথা নত করা নয়।”

ভূমি অফিসের এক কর্মকর্তা জানান, “আগে এখানে দালালচক্র ও অসৎ কর্মচারীর সিন্ডিকেট কাজ করত। নতুন এসিল্যান্ড স্যার এসে তাদের সিন্ডিকেট ভেঙে দিয়েছেন। এখন অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে।”

স্থানীয়রা জানান, “আগে সাধারণ মানুষ ভূমি অফিসে যেতে ভয় পেত। এখন সবাই সরাসরি এসিল্যান্ড ম্যাডামের সঙ্গে দেখা করে সমস্যা জানাতে পারে, যার ফলে ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমা আগের তুলনায় অনেক কমে গেছে।”

সাদীপুর ইউনিয়নের কৃষক মোতালিব হোসেন বলেন, “আগে দালাল ছাড়া কাজ করা যেত না। এখন নিজের কাগজ নিয়ে সরাসরি অফিসে গেলেই নামজারি করা যায়। এটি আমাদের মতো কৃষকদের জন্য বড় শান্তি ও স্বস্তির বিষয়।”

ফাইরুজ তাসনিম মাদকবিরোধী প্রচারণাতেও ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছেন। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদক, নিরাপদ সড়ক আইন ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত কঠোর অবস্থান নিচ্ছেন। 

তার প্রচেষ্টায় ভূমি সেবায় গতি এসেছে এবং সেবা প্রার্থীদের ভোগান্তিও কমতে শুরু করেছে।

স্থানীয়রা মনে করছেন, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমের সাহসী উদ্যোগ কাচপুর সার্কেলের ভূমি প্রশাসনে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে।

ইএইচ

Link copied!