ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুয়েট ছাত্র ফারদিন হত্যায় প্রধান আসামি বান্ধবী বুশরা গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১০, ২০২২, ১২:১৬ পিএম

বুয়েট ছাত্র ফারদিন হত্যায় প্রধান আসামি বান্ধবী বুশরা গ্রেপ্তার

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বিষয়টি জানিয়েছেন।

হায়াতুল ইসলাম খান বলেন, বুধবার রাতে রামপুরার বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়। মামলায় আসামি হওয়ায় তাকে আমরা গ্রেপ্তার করেছি।

এর আগে ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বান্ধবী বুশরাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। সোমবার (৭ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদীতে পরশের মরদেহ উদ্ধার করা হয়।

ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে ফারদিন সবার বড়।


ইএফ

Link copied!