ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আদালত প্রাঙ্গণ থেকে বিতাড়িত ভাইরাল টিপু সুলতান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০২:৩৪ পিএম

আদালত প্রাঙ্গণ থেকে বিতাড়িত ভাইরাল টিপু সুলতান

বই বিক্রি করতে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এলাকায় আসলে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে আলোচিত বই বিক্রেতা মো. টিপু সুলতানকে।

বুধবার দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আসলে তাকে অনুরোধ করে সেখান থেকে চলে যেতে বলেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. খাদেমুল ইসলাম।

এ প্রসঙ্গে জজ মো. খাদেমুল ইসলাম বলেন, টিপু সুলতান সম্মানিত মানুষ। তিনি মাইক নিয়ে বই বিক্রি করতে এসেছিলেন। আদালত এলাকায় মাইকিং করে বই বিক্রি করলে লোকজন জড়ো হবে, এতে বিচারপ্রার্থীরা বিরক্ত হতে পারেন। এজন্য তাকে অনুরোধ করে আদালত চত্বর থেকে চলে যেতে বলেছি।

উল্লেখ্য, বইমেলাসহ বিভিন্ন জায়গায় মাইকিং করে ইংরেজি ভাষাশিক্ষার বই ‘বোনাস’ বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন টিপু সুলতান। এছাড়াও বই মেলায় ঘুরতে আসা ছাত্র-ছাত্রীদের ইংরেজি বানান এবং বাংলা অর্থ জিজ্ঞেস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

আতিফ/ইএইচ

Link copied!