ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৩, ২০২৪, ০২:৩১ পিএম

৩ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ৯ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে মঙ্গলবার (১৩ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়া আইনজীবীরা হলেন, মো. আবদুল জব্বার মিঞা, মো. আরশাদুল রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়া আইনজীবীরা হলেন, আইনুন নাহার সিদ্দিকা, সুলতানা আক্তার রুবী, ফয়েজ আহম্মেদ, মো. জহিরুল ইসলাম সুমন, রেদওয়ান আহম্মেদ রনজিব, মো. মঞ্জুর আলম, সামিমা সুলতানা দিপ্তি, মহসিনা খাতুন ও মো. রফিকুল ইসলাম মন্টু।

আরএস

Link copied!