ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অ্যাটর্নি জেনারেল

হাসিনাও এখন তত্ত্বাবধায়ক চান, ‘ভূতের মুখে রাম নাম’

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

আগস্ট ২৭, ২০২৫, ০৫:৫৬ পিএম

হাসিনাও এখন তত্ত্বাবধায়ক চান, ‘ভূতের মুখে রাম নাম’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছেন। এই অবস্থাকে তিনি ‘ভূতের মুখে রাম নাম’ হিসেবে অভিহিত করেছেন।

বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ব্রিফিংয়ের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির অনুমতি দেয়।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, “সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন। আমরা আদালতে বলেছি, এখন আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই। আমরা মনে করি, দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে আর কোনো মা-বাবা তাদের সন্তান হারাবে না, কোনো ভাই তার ভাইকে হারাবে না, আর ভোট ও গণতান্ত্রিক অধিকার রক্ত দিয়ে অর্জন করতে হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, “আগের সরকার বলতো কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই অনির্বাচিত ছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন আবার ‘ভূতের মুখে রাম নাম’। শেখ হাসিনাও এখন এটি চান।”

Link copied!