ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রার্থিতা ফেরত ও ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে জুলিয়াস সিজারের রিট

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:৫৬ পিএম

প্রার্থিতা ফেরত ও ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে জুলিয়াস সিজারের রিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত এবং প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন মো. জুলিয়াস সিজার তালুকদার। এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট করেন। রিটে চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না হওয়া পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ডাকসু নির্বাচন ও ডাকসুর অধীনস্থ হল সংসদ নির্বাচনও স্থগিতের আবেদন জানানো হয়।

এছাড়া রিটে জুলিয়াস সিজার তালুকদারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—সে মর্মে রুল জারির আবেদনও করা হয়েছে।

ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থী হয়েছিলেন জুলিয়াস সিজার তালুকদার। যাচাই-বাছাই শেষে গত ২৬ আগস্ট নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে, যেখানে ভিপি প্রার্থী হিসেবে তার নাম ও ব্যালট নম্বর (২৬) অন্তর্ভুক্ত ছিল।

তবে তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে অভিযোগ দেন যে, তিনি নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত। অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হলেও তারা কোনো সিদ্ধান্ত না দিয়ে সুপারিশ আকারে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠান। ওই সুপারিশের ভিত্তিতে কমিশন তার প্রার্থিতা ও ব্যালট নম্বর বাদ দেয়।

এদিকে অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করে গত ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ দেন জুলিয়াস সিজার তালুকদার। তবে নোটিশে কোনো পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

ইএইচ

Link copied!