ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অস্ত্র মামলা

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের রায় আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ১২:১০ পিএম

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমের রায় আজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে আদাবর থানায় দায়েরকৃত অস্ত্র আইনের মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। মামলাটির দীর্ঘ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রবিবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে ফয়সাল করিম মাসুদকে আটক করা হয় এবং তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ফয়সাল করিম শহীদ শরিফ ওসমান হত্যা মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

অধিক তথ্য অনুযায়ী, এ ঘটনার জন্য দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯/১৯(এ) ধারায় আদাবর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটির রায় ঘোষণা কাল আদালতে প্রতীক্ষিত।

এএন

Link copied!