ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সারাবিশ্বের টালমাটাল অবস্থা আমাদের ওপর পড়েছে: পরিকল্পনামন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৯, ২০২২, ০৩:১৯ পিএম

সারাবিশ্বের টালমাটাল অবস্থা আমাদের ওপর পড়েছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারাবিশ্বের টালমাটাল অবস্থা আমাদের ওপর পড়েছে। সারাবিশ্বই একটা চাপে পড়েছে। তার মধ্যে মূল্যস্ফীতি একটা বিষয়। সব দ্রব্যের রাজা তেল, এটার দামও বাড়তি। সবকিছুই মোকাবিলা করতে হচ্ছে সতর্কভাবে।

মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে সব স্বাভাবিক হবে। কিছু কৌশল অবলম্বন করা হবে। আরও কিছু বিষয় আলোচনা হয়েছে একনেক সভায়। তবে গত কয়েক দিনে কিছু পণ্য চাল, ডাল, তেল, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। জুলাই শেষে নিত্যপণ্যের দাম আরও কমবে। তবে কতটুকু কমবে বলতে পারবো না। ভোজ্যতেলে দৃশ্যমান দাম কমছে। চালের ক্ষেত্রে ভালো পরিবর্তন আশা করছি।

এবি

Link copied!