ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনকালীন অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত বিজিবি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৬:১৯ পিএম

নির্বাচনকালীন অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত বিজিবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোন পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

রোববার দুপুরে রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে বিজিবি‍‍`র ফোর্স সাপোর্ট উইং এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ফোর্স সাপোর্ট উইং এর সকল পর্যায়ের অফিসার ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ২২৮ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে লালিত ‍‍`সীমান্তের অতন্দ্র প্রহরী‍‍` বর্ডার গার্ড বাংলাদেশ। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পালন করে আসছে।

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় এবং দেশগঠন ও  জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবি‍‍`র অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবি‍‍`র ওপর অর্পিত যেকোনো দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

এইচআর

Link copied!