ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ছিনতাই মামলায় ববি ছাত্রলীগ কর্মীর জেল

ববি প্রতিনিধি:

ববি প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৯:৫৯ পিএম

ছিনতাই মামলায় ববি ছাত্রলীগ কর্মীর জেল

হত্যার ভয় দেখিয়ে মোবাইল ও নগদ অর্থ ছিনতাইয়ের  মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রলীগ কর্মী আবুল খায়ের আরাফাত ওরফে জুয়েলকে। আরাফাত বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে এলে বিচারক আরাফাতকে হাজতে প্রেরণ করেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফজলুল রহমান। 

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের পার্শ্ববর্তী এলাকায় সাব্বির হোসেন নামের এক তরুণকে জোরপূর্বক তুলে আনা হয়। তারপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনতাই করে আরাফাত সহ আরো দুজন। এসময় ঐ তরুণকে মারধর করা হয় বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। 

বরিশাল মেট্রোপলিটন আদালতের বন্দর থানার দায়িত্বরত নিবন্ধন কর্মকর্তা ফজলুল রহমান জানান, থানায় অভিযোগ দায়েরের পর গত বছরের ৩১ মে পর্যন্ত বিষয়টির তদন্ত করে বন্দর থানা পুলিশ। এরপর যথাযথ আলামত ও প্রমাণ সাপেক্ষে বিচারের জন্য মামলাটি আদালতে প্রেরণ করা হয়। রোববার (২৫ ফেব্রুয়ারি) আসামি হাজির হলে তাকে হাজতে প্রেরণ করেন আদালত। 

পুলিশ সূত্রে জানা গেছে, আরাফাতের নামে বরিশাল কোতোয়ালি মডেল থানায় পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেবার অভিযোগেও একটি মামলা রয়েছে। 

সেই ঘটনায় ২০২১ সালেও একবার জেল হাজতে প্রেরিত হন তিনি। জামিনে মুক্তি পেয়ে ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানারকম অপরাধ কর্মকাণ্ডে যুক্ত হন আরাফাত।  বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশের প্রচ্ছন্ন মদদে আবুল খায়ের আরাফাত দিনের পর দিন ক্যাম্পাসে নানা অপরাধ সংগঠিত করছে বলে অভিযোগ রয়েছে। 

সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে নানা অপরাধে লিপ্ত তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। সেখানে কমিটি করার সময় বিতর্কিত কাউকে রাখা হবে না।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো কমিটি গঠিত হয়নি৷ আরাফাত  বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিবায়াত সাদিক আবদুল্লাহর অনুসারী ছিলেন। তবে তিনি নিজেকে বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ‍‍`র অনুসারী হিসেবে পরিচয় দিয়ে আসছেন।

বিআরইউ

Link copied!